জাতিয় গণিত অলিম্পিয়াড এ সেরা দশে বেরোবির ৬ জন

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১১:২১ অপরাহ্ন   |   শিক্ষা

জাতিয় গণিত অলিম্পিয়াড এ সেরা দশে বেরোবির ৬ জন


সিদ্দিকুর রহমান সিদ্দিক (বেরোবি) :   

গনিতের ভীতি দূর করতে ,গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টির লক্ষ্যে ১৩ তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিযোগিতার আয়োজন করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগ । এতে সেরা দশে   বেরোবির ৬ জন শিক্ষার্থী যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ,নবম ও দশম স্থান অধিকার করেন।


এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বেরোবিতে ১৩ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে হাবিপ্রবি, বেরোবিসহ রংপুর অঞ্চলের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ১২১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।


এতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির ) সেরা দশে আছেন ৪ জন শিক্ষার্থী তারা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী মিনার হোসেন, আমিনুল ইসলাম, তবিবুর রহমান ও পলাশ কুমার।


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষার্থী হলেন গণিত বিভাগের শিক্ষার্থী প্রান্ত মোল্লা, ফরিদুল ইসলাম, সাদিয়া আফরিন, আহাদুজ্জামান লিমন, উম্মে বুশরা ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মইন উদ্দীন।###



শিক্ষা এর আরও খবর: